মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

১০ দফা দাীতে রাজশাহী জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির কলম বিরতি ও অবস্থান কর্মসূচি, ডিসির কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
১০ দফা দাীতে রাজশাহী জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির কলম বিরতি ও অবস্থান কর্মসূচি, ডিসির কাছে  প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

স্টাফ রিপোর্টার: নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সে উল্লেখিত এলাকা বহাল রাখা, পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বিদ্যমান আইন ও বিধিমালা সংস্কারসহ ১০ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদের নেতারা। এসব দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন রাজশাহীর নিকাহ রেজিস্ট্রাররা।

সোমবার (১৬ নভেম্বর) রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি পাঠানো হয়। এতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, দেশের নিকাহ রেজিস্ট্রার ও কাজীরা ইসলামী মূল্যবোধ এবং প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে দীর্ঘদিন ধরে মুসলমানদের বিবাহ সম্পাদন ও নিবন্ধনের মাধ্যমে পরিবার গঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বিবাহসংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে ভূমিকা রাখলেও এ পেশায় নিয়োজিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নানা যৌক্তিক দাবি ও মৌলিক সমস্যার মুখোমুখি হচ্ছেন।

আবেদনে উল্লেখ করা হয়, বিগত সময়ে রাজনৈতিক সদিচ্ছার অভাব ও বৈষম্যের কারণে এসব সমস্যার সমাধান হয়নি। অথচ দাবিগুলো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না। তাই নিকাহ রেজিস্ট্রার পেশার সংস্কার ও উন্নয়নে দাবিগুলো বাস্তবায়ন জরুরি।

তাদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে, নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সে উল্লেখিত এলাকা বহাল রাখা এবং কেবল শূন্য এলাকায় নতুন লাইসেন্স প্রদান, ১৮৮০ সালের দ্য কাজী অ্যাক্ট অনুযায়ী আগের ন্যায় কাজীর সনদ প্রদান এবং ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা সংস্কার।

এ ছাড়া লাইসেন্সধারী নিকাহ রেজিস্ট্রারের মৃত্যু বা লাইসেন্স বাতিলের ক্ষেত্রে যোগ্য সন্তানকে অস্থায়ী লাইসেন্স দেওয়ার বিধান, নিয়োগ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ সৃষ্টি, নিকাহ রেজিস্ট্রারদের অবসর ও বয়সসংক্রান্ত বিধান পুনর্বিবেচনা এবং ছুটির ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে বিবাহ ও তালাক নিবন্ধন ফি পুনর্নির্ধারণ, কমিশন, যাতায়াত ও তল্লাশি ফি বৃদ্ধি, নিকাহনামা ও তালাকনামা সংশোধনী ফি নির্ধারণ এবং বিবাহ নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

পাশাপাশি নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ বাধ্যতামূলক করা, পেশাজীবীদের মধ্যে সমন্বয় ও ঐক্য প্রতিষ্ঠা এবং কাজের সুবিধার্থে নায়েব-এ-কাজী বা অফিস সহকারী নিয়োগের সুযোগ সৃষ্টির দাবি জানানো হয়েছে।

বিবাহের বয়সসংক্রান্ত বিধান নিয়েও স্মারকলিপিতে পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ছেলেদের বিয়ের বয়স ২১ বছরের পরিবর্তে ১৮ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ১৮ বছর বহাল রাখার পাশাপাশি বিদ্যমান বিধান সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

আবেদনে বলা হয়, নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করা হলে এ পেশার মানোন্নয়নের পাশাপাশি বিবাহ ও তালাক নিবন্ধন কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে। তাই দাবিগুলো সদয় বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন রাজশাহী সিটি এলাকার নিকাহ রেজিস্ট্রার কাজী খয়বর হোসেন, চারঘাটের দরগাপাড়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মো. জহুরুল আলম এবং বাঘার মনিগ্রাম ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মো. হাবিবুর রহমান প্রমুখ। 

rbcnewsbd.com
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬