অসুস্থ কর্মীর চিকিৎসায় ৩ লাখ টাকা সহায়তা দিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন
স্টাফ রিপোর্টার: অসুস্থ নেতাকর্মীর পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা দিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশিদ মামুন। উন্নত চিকিৎসার জন্য বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাঁধন শেখকে ৩ লাখ টাকা সহায়তা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীর মাস্টারপাড়া এলাকায় বাঁধন শেখের বাড়িতে গিয়ে তাঁর হাতে আর্থিক সহায়তা তুলে দেন মামুন অর রশিদ।
সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বাঁধন শেখ বলেন, অসুস্থ হলে বোঝা যায়, কে আপন আর কে পর। তাঁর দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য মামুন অর রশিদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে সংকটের সময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়াতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান বাঁধন।
মামুন অর রশিদ বলেন, বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের নেতাকর্মীদের পাশে দাঁড়ানো তাঁদের দায়িত্ব। প্রধানমন্ত্রীর মানবিক কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে নেতাকর্মীদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এ ধরনের উদ্যোগ দলকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিতু ও মো. ওয়াহিদ ইসলাম এবং মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ অন্তরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।