বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

রাজশাহীর বাগমারায় ব্লাক রাইস চাষে নতুন সম্ভাবনা দেখছেন উদ্যোক্তা মিজানুর

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
রাজশাহীর বাগমারায় ব্লাক রাইস চাষে নতুন সম্ভাবনা দেখছেন উদ্যোক্তা মিজানুর

এবি হালিম, বাগমারা (রাজশাহী): ফেসবুকে ভিডিও দেখে আগ্রহ, এরপর বীজ সংগ্রহ করে পরীক্ষামূলক চাষ। সেই উদ্যোগেই রাজশাহীর বাগমারায় নতুন জাতের ব্লাক রাইস বা কালো ধান চাষ করে সফলতার আশা দেখছেন কৃষি উদ্যোক্তা মিজানুর রহমান।

বাগমারা উপজেলার ২ নম্বর নরদাশ ইউনিয়নের কুমারপুর গ্রামের এই উদ্যোক্তা প্রচলিত ধানের পাশাপাশি ভিন্ন জাতের ধান চাষের উদ্যোগ হিসেবে প্রথমবারের মতো ব্লাক রাইস চাষ শুরু করেন। বর্তমানে জমিতে ধানের গাছের ভালো বৃদ্ধি ও ফলনের সম্ভাবনা দেখে আশাবাদী তিনি।

মিজানুর রহমান জানান, নতুন ও ভিন্ন জাতের ফসল চাষের প্রতি তার আগ্রহ দীর্ঘদিনের। একসময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্লাক রাইস ধানের চাষ ও এর সম্ভাবনা নিয়ে বিভিন্ন ভিডিও দেখেন তিনি। এতে আগ্রহী হয়ে বিভিন্ন মাধ্যমে বীজ সংগ্রহ করে নিজের জমিতে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন।

প্রথমবারের মতো চাষ করলেও জমিতে ধানের গাছের বৃদ্ধি দেখে তিনি সন্তুষ্ট। পরীক্ষামূলক চাষে আশানুরূপ ফলন পেলে আগামীতে আরও বেশি জমিতে ব্লাক রাইস চাষ করার পরিকল্পনা রয়েছে তার।

এদিকে নতুন এই জাতের ধান দেখতে স্থানীয় কৃষকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও তার জমিতে আসছেন। তারা ধানের বৈশিষ্ট্য, চাষপদ্ধতি ও সম্ভাবনা সম্পর্কে জানতে আগ্রহ দেখাচ্ছেন।

মিজানুর রহমান মনে করেন, প্রচলিত ফসলের পাশাপাশি কৃষকেরা নতুন জাতের ফসল নিয়ে পরীক্ষামূলকভাবে কাজ করলে কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে। তার এই উদ্যোগ স্থানীয় কৃষকদেরও নতুন জাতের ফসল চাষে আগ্রহী করে তুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এখন ব্লাক রাইসের চূড়ান্ত ফলন, উৎপাদন খরচ ও বাজারজাতকরণের ওপরই নির্ভর করছে বাগমারায় এই নতুন জাতের ধান চাষ কতটা সম্ভাবনাময় হয়ে ওঠে।

আরবিসি/৬ অক্টোবর'২৬/ রোজি

rbcnewsbd.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬