সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

রাসিক প্রশাসক রিটনের সঙ্গে 'রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম'র নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
রাসিক প্রশাসক রিটনের সঙ্গে 'রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম'র নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

রোববার (৪ অক্টোবর) দুপুরে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে রাজশাহী মহানগরের উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং সাংবাদিকতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেন, সহসভাপতি পাভেল ইসলাম মিমুল, সাধারণ সম্পাদক আরিফুল হক রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক বাণী ইসরাইল হিটলার, সহসাংগঠনিক সম্পাদক এনসার আলী খান, দপ্তর সম্পাদক তন্ময় দেবনাথ, প্রচার সম্পাদক ওমর আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা রোজিনা সুলতানা রোজিসহ সংগঠনের অন্যান্য সদস্য।

rbcnewsbd.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: রবিবার, ০৪ অক্টোবর ২০২৬