শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মানুষের দুর্ভোগ লাঘবে রাজশাহীর ভদ্রা ঈদগাহে নতুন ছাউনি নির্মাণ

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
০২ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
মানুষের দুর্ভোগ লাঘবে রাজশাহীর ভদ্রা ঈদগাহে নতুন ছাউনি নির্মাণ

স্টাফ রিপোর্টার : বৃষ্টি ও প্রচণ্ড রোদে মুসল্লিদের দুর্ভোগ কমাতে এবং জানাজার মরদেহ রাখার সুবিধার্থে রাজশাহীর ভদ্রা কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে নির্মাণ করা হয়েছে নতুন টিনের ছাউনি।

রাজশাহী সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের তরুণ নেতা বিপ্লব রহমান নাঈমের উদ্যোগে এ ছাউনি নির্মাণ করা হয়। শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ছাউনিটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দৌলতি, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক-২ মো. গোলজার হোসেন, সহসভাপতি মোসলেম উদ্দিন, প্রচার সম্পাদক মো. শাহজাহান আলী সেন্টু, উপদেষ্টা পরিষদের সদস্য মো. আব্দুর রশিদ ও মোহাম্মদ নজরুল ইসলাম এবং মসজিদের ইমাম হাফেজ মো. সাইফুল ইসলামসহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ কারী মোহাম্মদ আনোয়ার হোসেন।

স্থানীয়রা জানান, ঈদগাহ ময়দানে ঈদের নামাজ ও জানাজার সময় বৃষ্টি কিংবা প্রচণ্ড রোদের কারণে মুসল্লিদের ভোগান্তিতে পড়তে হতো। নতুন ছাউনি নির্মাণের ফলে এখন থেকে জানাজার মরদেহ রাখা এবং নামাজের আগে মুসল্লিদের অপেক্ষার ক্ষেত্রে বাড়তি সুবিধা হবে। পাশাপাশি প্রতিকূল আবহাওয়ায় দুর্ভোগও অনেকটা কমবে বলে আশা করছেন তাঁরা।

rbcnewsbd.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬