শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীর পবার বড়গাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
রাজশাহীর পবার বড়গাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যাই’—কবীরের এই বাণীকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলার বড়গাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তফিকুল ইসলাম স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মদ কোহিনুর আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আলীম, কবির উদ্দিন, দারুশা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, নজরুল ইসলাম, দারুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কফিল উদ্দিন, দামকুড়া হার্ট কলেজের সহকারী অধ্যক্ষ, কামাল উদ্দিন, পবা রাজশাহী মৎস্য দলের সভাপতি, কামাল হোসেন, শ্যামল উদ্দিন বুড়া, আবু সুফিয়ান, সাদিরুল ইসলাম, মুজিবুর রহমান, নজরুল ইসলাম ও ইয়াসিন আলী। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আমি শুনেছি, তফিকুল ইসলাম স্যার বিগত ৩৪ বছর ধরে এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন। তাঁর প্রতি সম্মান রেখে বলতে চাই, তিনি তাঁর চেয়ার থেকে বিদায় নিচ্ছেন। এটাই প্রাকৃতিক নিয়ম। তবে তিনি আমাদের হৃদয়ে সারাজীবন রয়ে যাবেন।'

তিনি আরও বলেন, ‘আপনারা এই প্রতিষ্ঠানের সুবিধা-অসুবিধার বিষয়গুলো আমার কাছে নিয়ে আসবেন। আমি যত দ্রুত সম্ভব সেগুলো সমাধানের চেষ্টা করব, ইনশাআল্লাহ।’

পরিশেষে তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সুস্থতা ও মঙ্গল কামনা করেন।

rbcnewsbd.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬