রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
২০ ও ৩০ লাখ টাকায় দুই ও তিন রুমের ফ্ল্যাট, হস্তান্তর শুরু ২০২৭ সালের জানুয়ারি থেকে

রাজশাহীতে ‘আরশি প্লাটিনাম সিটি’র উদ্বোধন

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
রাজশাহীতে ‘আরশি প্লাটিনাম সিটি’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর সিটি বাইপাস হাট সংলগ্ন এলাকায় আবাসন প্রকল্প ‘আরশি প্লাটিনাম সিটি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন ঘোষণা করেন ‘আরশি প্লাটিনাম সিটি’র চেয়ারম্যান ও পরিচালক কামরুজ্জামান সুমন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরশি প্লাটিনাম সিটির চেয়ারম্যান ও পরিচালক কামরুজ্জামান সুমন। 

এ সময় বক্তব্য রাখেন, রাজশাহী কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক রবিউল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহসভাপতি মো. সুলতান মাহমুদ সুমন, ওয়েমার্ক আইডিয়াল কলেজের প্রকৌশলী ও অধ্যক্ষ মুক্তাদির রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. আহসান হাবীব, ইমাম মেহেদী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএম মোস্তাফিজুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক খাইরুল বাশার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মো. হাসানুজ্জামান এবং জনতা ব্যাংকের ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিকেএসপির কর্মকর্তা মো. খাদেমুল ইসলাম। অনুষ্ঠানে প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরে স্লাইড উপস্থাপন করেন প্রকল্পের প্রকৌশলী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরশি প্লাটিনাম সিটির চেয়ারম্যান ও পরিচালক কামরুজ্জামান সুমন বলেন, যারা এই প্রকল্পে ফ্ল্যাট কিনবেন, তাদের আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে ৪০ মাসের মধ্যে ফ্ল্যাট হস্তান্তর করা হবে।

তিনি বলেন, ‘আরশি প্লাটিনাম সিটি’তে তুলনামূলক কম মূল্যে ফ্ল্যাট বিক্রি করা হচ্ছে। তিন রুমের ফ্ল্যাটের মূল্য প্রায় ৩০ লাখ টাকা এবং দুই রুমের ফ্ল্যাটের মূল্য প্রায় ২০ লাখ টাকা।

তিনি আরও জানান, আবাসন প্রকল্পটিতে মসজিদ, সুপার শপ, জিম, কমিউনিটি সেন্টার, কমিউনিটি ক্লিনিক ও ফিজিওথেরাপি হাসপাতালের সুবিধা রাখা হয়েছে।

আয়োজকরা বলেন, নগরীর উপকণ্ঠে এ ধরনের পরিকল্পিত আবাসন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজশাহী শহরের আধুনিক ও নান্দনিক বিকাশে ভূমিকা রাখবে ‘আরশি প্লাটিনাম সিটি’।

অনুষ্ঠান শেষে প্রকল্পের চেয়ারম্যান কামরুজ্জামান সুমন উপস্থিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ‘আরশি প্লাটিনাম সিটি’র বিভিন্ন সুযোগ-সুবিধা ও অফার তুলে ধরেন।

আরবিসি /১৯ সেপ্টেম্বর'২৬/ রোজি

rbcnewsbd.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬