রবিবার, ০৯ আগস্ট ২০২৬
রবিবার, ০৯ আগস্ট ২০২৬

মেয়াদ উত্তীর্ণের আগেই রাজশাহী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবী ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক: সভাপতি মাইনুল হক মানা

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
০৯ আগস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
মেয়াদ উত্তীর্ণের আগেই রাজশাহী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবী ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক: সভাপতি মাইনুল হক মানা

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটি ভেঙে দিয়ে নির্বাচনের দাবী জানিয়ে মানববন্ধন করেন সাবেক কমিটির একাদশ। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় নগরীর রেলগেট এলাকায় সাধারণ সদস্যবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অনিয়মের অভিযোগ তুলে বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের দাবী জানান।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বর্তমান কমিটির সভাপতি মাইনুল হক মানা বলেন, মেয়াদ উত্তীর্ণের আগেই নির্বাচনের দাবী ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন। ব্যক্তিগত সুবিধা হাসিলের জন্য কে বা কারা আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করছেন তা খুব শিগগিরই জানতে পারবো।

তিনি আন্দোলনকারীদের কর্মকাণ্ডকে হঠকারিতা উল্লেখ করে বলেন, বর্তমান কমিটি তিন বছরের জন্য বৈধভাবে নির্বাচিত হয়েছে এবং শ্রম আইন ও ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মাইনুল হক মানার দাবি, ২০১৭ সালের নির্বাচিত কমিটি নির্ধারিত মেয়াদের অতিরিক্ত সময় ক্ষমতায় ছিল। পরবর্তীতে ২০২১ সালে একটি নামমাত্র কমিটি গঠন করে তারা ২০২৪ সাল পর্যন্ত সংগঠনের নিয়ন্ত্রণ ধরে রাখে। 

তিনি অভিযোগ করেন, ওই সময় ইউনিয়নের বিভিন্ন কল্যাণ তহবিলের অর্থ যথাযথভাবে ব্যয় না করে অনিয়ম করা হয়েছে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

তিনি আরও বলেন, ২০২৫ সালের ২৫ মার্চে পূর্বের নির্বাচনের নেতিবাচক অভিজ্ঞতা দেখে আন্দোলনকারীরা নির্বাচনে অংশগ্রহণ করেননি। ফলে বর্তমান কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। পরবর্তীতে ২০২৬ সালের জানুয়ারিতে বিভাগীয় শ্রম দপ্তর থেকে কমিটির অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ কয়েক মাস পর এখন একটি কুচক্রী মহল পুনরায় ইউনিয়নের নিয়ন্ত্রণ দখলে নেওয়ার উদ্দেশ্যে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন।

বর্তমান কমিটির সভাপতি বলেন, সংগঠনের অধিকাংশ সাধারণ সদস্য বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা রাখেন এবং কোনো ধরনের অগণতান্ত্রিক উপায়ে কমিটি পরিবর্তনের চেষ্টা মেনে নেবেন না। 

সভাপতি মানা জানান, এসব ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মানববন্ধনে সংগঠনের সুনাম ক্ষুন্ন হয়েছে। যারা এই সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

rbcnewsbd.com
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: শনিবার, ০৮ আগস্ট ২০২৬