সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যখাতে বাজেটের সুফল পৌঁছাতে হবে রোগীর দোরগোড়ায়: এমপি মিলন

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
০৪ আগস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
স্বাস্থ্যখাতে বাজেটের সুফল পৌঁছাতে হবে রোগীর দোরগোড়ায়: এমপি মিলন

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি তখনই অর্থবহ হবে, যখন তার সুফল শহরের পাশাপাশি গ্রামের প্রত্যন্ত এলাকার সাধারণ রোগীর কাছেও পৌঁছাবে। শুধু বাজেট বাড়ালেই দায়িত্ব শেষ হয় না; বরাদ্দের প্রতিটি টাকা যেন মানুষের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্যয় হয়, সে বিষয়েও জবাবদিহি থাকতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল ইসলাম মিলন।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১২টায় পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় এমপি মিলন বলেন, একটি দেশের উন্নয়ন শুধু সেতু, সড়ক কিংবা বড় বড় অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়। উন্নয়নের প্রকৃত মানদণ্ড হলো সাধারণ মানুষ কত সহজে, দ্রুত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাচ্ছে। দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্যখাত অবহেলা, অনিয়ম ও দুর্নীতির শিকার হয়েছে। বিপুল অর্থ ব্যয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হলেও তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। উপজেলা ও জেলা হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সের সংকট, ওষুধের ঘাটতি, আধুনিক চিকিৎসা ব্যবস্থার সংকটসহ নানা রয়ে গেছে। কিন্তু এই সমস্যা কাটিয়ে উঠার জন্য বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।  খুব শিগগিরই এই সমস্যাগুলো থেকে সমাধান পাবে জনগণ। রোগীদের সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে জনগণের দোরগোড়ায়। যাতে সাধারণ মানুষের সেবা থেকে বঞ্চিত না হয়। খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করে স্বাস্থ্যসেবা রাজশাহীর পবা-মহোনপুরবাসীর দোরগোড়ায় পৌঁছে যাবে।

rbcnewsbd.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬