বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের বাণী

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
০৪ আগস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের বাণী

স্টাফ রিপোর্টার : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজশাহীবাসীসহ সমগ্র দেশবাসীকে বিপ্লবী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।

​মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও স্মরণীয় অধ্যায়। জনগণের অধিকার, ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মর জন্য একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় যারা আত্মত্যাগ করেছেন, আমি তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একই সাথে, এ আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও প্রতিটি সংগ্রামী রাজপথের যোদ্ধার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা ও শ্রদ্ধা।”

​তিনি আরও উল্লেখ করেন, “একটি জাতির মূল চালিকাশক্তি নিহিত থাকে জনগণের ঐক্য, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক সম্প্রীতিতে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছে—জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধ থাকলে যেকোনো অন্যায় ও চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।”

​জেলা পরিষদ প্রশাসক বলেন, “একটি উন্নত, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রত্যেককে স্ব-স্ব অবস্থান থেকে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধ নিয়ে দায়িত্ব পালন করতে হবে। তরুণ ও নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, নাগরিক দায়িত্ব এবং গণতান্ত্রিক চর্চা জাগ্রত করার মাধ্যমেই আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ করতে পারব।”

​বাণীর শেষে তিনি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের নতুন প্রেরণা জোগাক। আসুন, এই ঐতিহাসিক দিবসে আমরা সবাই দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগের নতুন অঙ্গীকার করি।”

​পরিশেষে, রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

rbcnewsbd.com
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬