রাজশাহীতে ডিজিটাল এয়ার ট্রাভেলসের শুভ উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নতুনভাবে যাত্রা শুরু করেছে ডিজিটাল এয়ার ট্রাভেলস। এ উপলক্ষে শনিবার (২৫ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর ভদ্রাস্থ অতিথি রেস্টুরেন্টে এক পরিচিতি ও শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা হুসাইন আহমাদ, প্রিন্সিপাল, জামিয়া কওমিয়া মহিলা মাদরাসা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা শরীফুল ইসলাম, চেয়ারম্যান, ডিজিটাল এয়ার ট্রাভেলস। বিশেষ অতিথি ছিলেন হযরত মাওলানা একরামুল হক, ইমাম ও খতিব, রিয়াজুল জান্নাহ জামে মসজিদ। এছাড়াও বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতি আহমাদুল্লাহ, রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ও ইমাম-খতিব, রেশমপট্টি জামে মসজিদ, রাজশাহী এবং হযরত মাওলানা তাওসিফ উমায়ের, ইমাম-খতিব, রির্জাপুর পূর্বপাড়া জামে মসজিদসহ স্থানীয় উলামায়ে কেরাম।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা ইমরান, মুহতামিম, হযরত রাবেয়া বসরী মহিলা মাদরাসা। তিনি দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং ডিজিটাল এয়ার ট্রাভেলসের সার্বিক সফলতা কামনা করে দোয়া করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা হুসাইন আহমাদ বলেন, সততা, বিশ্বস্ততা ও শরিয়াহসম্মত ব্যবসায়িক নীতির মাধ্যমে মানুষের আস্থা অর্জনই একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ।
প্রধান অতিথি মাওলানা শরীফুল ইসলাম বলেন, ডিজিটাল এয়ার ট্রাভেলস হজ, ওমরাহ, এয়ার টিকিট, ভিসা প্রসেসিং ও আন্তর্জাতিক ভ্রমণসেবায় নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা প্রদান করবে। তিনি জানান, প্রতিষ্ঠানের রাজশাহী অফিস ইসলামপুর, দেবিশিংপাড়া, বোয়ালিয়া, রাজশাহীতে অবস্থিত। সেবা গ্রহণের জন্য ০১৭৪৭-৪২৬৪২৮ এবং ০১৬৪৪-১৯৩৫৪৫ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান।
মুফতি আহমাদুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, মানসম্মত সেবা, স্বচ্ছতা ও গ্রাহকের আস্থা ধরে রাখতে পারলে ডিজিটাল এয়ার ট্রাভেলস অল্প সময়ের মধ্যেই মানুষের নির্ভরতার প্রতিষ্ঠানে পরিণত হবে।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় উলামায়ে কেরামও প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন এবং সততা, আমানতদারিতা ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, আলেম-উলামা ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। অতিথিরা ডিজিটাল এয়ার ট্রাভেলসের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটি বিশ্বস্ত ও উন্নত সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।