মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে আলোচনা

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
২৩ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী ওয়াসার নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হারুন-অর-রশীদ (যুগ্মসচিব)। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নগর ভবনে প্রশাসক দপ্তর কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ওয়াসার এমডিকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক।

সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং পারস্পরিক সমন্বয় বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।

এ সময় রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পরিচ্ছন্ন, সবুজ ও পরিকল্পিত রাজশাহী মহানগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশনের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ওয়াসার সেবার মান আরও উন্নত করতে রাসিক প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় রাসিক প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “আমাদের মূল উদ্দেশ্য জনগণের দোরগোড়ায় সর্বোত্তম সেবা পৌঁছে দেওয়া। রাজশাহীর উন্নয়ন ও মানুষের কল্যাণে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি রাজশাহী ওয়াসার কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময়কালে নাগরিক সেবার মানোন্নয়ন, টেকসই নগর উন্নয়ন এবং জনস্বার্থে পরিচালিত কার্যক্রমকে আরও গতিশীল করতে রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী ওয়াসার মধ্যে বিদ্যমান সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় রাজশাহী সিটি করপোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

rbcnewsbd.com
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট ২০২৬