মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রাজশাহী জেলা পরিষদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক রিটন

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
১৬ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
রাজশাহী জেলা পরিষদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক রিটন

স্টাফ রিপোর্টার :  রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বৃহস্পতিবার রাজশাহী জেলা পরিষদ পরিদর্শন করেন। এ সময় তিনি জেলা পরিষদ প্রাঙ্গণে এসে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং পরিষদের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি জেলা পরিষদের লাইব্রেরি ঘুরে দেখেন এবং এর কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি লাইব্রেরির উন্নয়ন ও জ্ঞানচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

পরবর্তীতে রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাহফুজুর রহমান রিটন। জেলা পরিষদ প্রশাসক রিটনকে স্বাগতম ও শুভেচ্ছা জানান। সেইসাথে তাদের মধ্যে কুশল বিনিময় হয়। সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে রাজশাহীর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমন্বয়, উন্নয়ন কার্যক্রম এবং জনসেবার মান আরও উন্নত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

সাক্ষাৎ শেষে উভয় প্রশাসক রাজশাহীর উন্নয়ন ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময়ে জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মাকর্তা উম্মে ফাতিমা সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

rbcnewsbd.com
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট ২০২৬