রবিবার, ১২ জুলাই ২০২৬
রবিবার, ১২ জুলাই ২০২৬

রাজশাহীতে গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে গণমাধ্যম-সুশীল সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
১২ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
রাজশাহীতে গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে গণমাধ্যম-সুশীল সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

স্টাফ রিপোর্টার : গ্রামীণ জনপদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর টেকসই সমাধানে গণমাধ্যম ও সুশীল সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে রাজশাহীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর একটি কনভেনশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা ও নাগরিকতা জিএফএ-এর কারিগরি সহযোগিতায় খান ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে 'সমতা নারী কল্যাণ সংস্থা' এবং 'লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (LOFS)' যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় রাজশাহী জেলার চারটি উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। বক্তারা গ্রামবাংলার সাধারণ মানুষের নানামুখী সমস্যা, সামাজিক সংকট এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধানের বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা থেকে চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দিয়ে সুপারিশ উপস্থাপন করা হয়।

প্রথমত, শিক্ষার্থীদের অনিয়ন্ত্রিত স্মার্টফোন ব্যবহারের ফলে তৈরি হওয়া আসক্তিকে বর্তমান সময়ের অন্যতম সামাজিক সমস্যা হিসেবে উল্লেখ করা হয়। এ সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

দ্বিতীয়ত, সড়ক ও মহাসড়কের পাশে জীবন্ত গাছের গায়ে পেরেক পুঁতে ব্যানার ও সাইনবোর্ড লাগানোর প্রবণতা বন্ধের দাবি জানানো হয়। বক্তারা বলেন, এতে যেমন গাছের ক্ষতি হয়, তেমনি সড়কে চলাচলকারী চালকদের দৃষ্টিবাধার সৃষ্টি হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই অবৈধ ও ঝুঁকিপূর্ণ এসব সাইনবোর্ড অপসারণ এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

তৃতীয়ত, গ্রামীণ কমিউনিটি ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে আসা গর্ভবতী নারীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়। এতে তাদের ভোগান্তি কমবে এবং স্বাস্থ্যসেবা গ্রহণ আরও মানবিক হবে বলে মত দেন বক্তারা।

চতুর্থত, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনি সহায়তা কার্যক্রম মাঠপর্যায়ে আরও বিস্তৃত ও কার্যকর করার আহ্বান জানানো হয়, যাতে সাধারণ মানুষ সহজেই তাদের আইনগত অধিকার সম্পর্কে সচেতন হতে পারেন এবং প্রয়োজনীয় সহায়তা পান।

সভায় সভাপতিত্ব করেন লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (LOFS)-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার মোসা. শাহানাজ পারভীন লাকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন খান ফাউন্ডেশনের রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, গ্রামীণ জনপদের মানুষের অধিকার রক্ষা, সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানে গণমাধ্যম ও সুশীল সমাজকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সাংবাদিকদের অনুসন্ধানী ও দায়িত্বশীল প্রতিবেদন নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আর সুশীল সমাজ মাঠপর্যায়ে জনসম্পৃক্ততা ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে। সভায় বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৪০ জন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

rbcnewsbd.com
রবিবার, ১২ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই ২০২৬