মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে জেলা সুশীল সমাজের ষান্মাসিক সভা অনুষ্ঠিত

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
২৯ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
রাজশাহীতে জেলা সুশীল সমাজের ষান্মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জেলা সুশীল সমাজের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোবিবার (২৮ জুন) বেলা ১১ টার দিকে নগরীর পবা উপজেলা চত্বরের আরডিবি হলরুমে এই সভার আয়োজন করা হয়।

এ সভার সভাপতিত্ব করেন, জেলা সুশীল সমাজ সংগঠনের সভা প্রধান তানিয়া ভট্রাচার্য।

এ সময় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের ফলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির অধিকার সুরক্ষিত এবং স্থানীয় পর্যায়ে করণীয় নির্ধারণে এই সভার আয়োজন করা হয়।

ইউরোপীয় ইউনিয়ন এবং নেট্জ বাংলাদেশের সহ-অর্থায়নে ডাসকো ফাউন্ডেশনের মাধ্যমে এনগেজ প্রকল্পটি দুটি জেলায় (রাজশাহী ও নওগাঁ) বাস্তবায়িত হচ্ছে।

সভায় সিএসও সদস্যরা তাদের দৈনন্দিন খাবার ও ব্যবহার্য পানির সমস্যা তুলে ধরেন। পাশাপাশি বিশেষ করে তানোর ও গোদাগাড়ীতে বহিরাগত দ্বারা পুকুরে মাছ চাষের ফলে পুকুরের পানি ব্যবহার অযোগ্য হয়ে যাচ্ছে সে বিষয়ে গণতান্ত্রিক সংলাপ আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়া সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশগত অবক্ষয়. ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির অধিকার নিশ্চিতকরণ এবং এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা হয়। উক্ত সভায় সিএসও সদস্য, সাংবাদিক, শিক্ষক, ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী, এলাকা সমন্বয়কারী, মাঠকর্মী উপস্থিত ছিলেন।

আরবিসি /২৮ জুন'২৬/ রোজি

rbcnewsbd.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬