রবিবার, ২১ জুন ২০২৬
রবিবার, ২১ জুন ২০২৬

রাজশাহীর বাগমারায় কোলা বিলের আত্মসাৎকৃত অর্থ ফেরত ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
৩০ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
রাজশাহীর বাগমারায় কোলা বিলের আত্মসাৎকৃত অর্থ ফেরত ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলার কোলা বিলের মৎস্য চাষ প্রকল্পের সদস্যরা আত্মসাৎকৃত অর্থ ফেরত, ক্ষতিগ্রস্ত সদস্যদের পাওনা পরিশোধ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মৎস চাষ প্রকল্পের সদস্যরা।

শনিবার (৩০ মে) উপজেলার কোলা বিল এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রকল্পের সদস্যরা অভিযোগ করেন, আলতাব হোসেন, মোবারক হোসেন, আসাদুল ইসলাম সহ বেশ কয়েকজন মৎস্য চাষ প্রকল্পের নামে সংগৃহীত বিপুল পরিমাণ অর্থের হিসাব স্বচ্ছভাবে উপস্থাপন করা হয়নি। তারা দাবি করেন, প্রকল্পের কিছু দায়িত্বশীল ব্যক্তি সদস্যদের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছেন, যার ফলে সাধারণ সদস্যরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকল্পের সকল আয়-ব্যয়ের নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং যাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সদস্যদের পাওনা অর্থ দ্রুত পরিশোধের দাবি জানান তারা।

এ সময় উপস্থিত সদস্যরা বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে কোলা বিলের মৎস্য চাষ প্রকল্পের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন হাসান আলী, হাসান আলী সরদার, ইয়াকুব আলী,আশরাফুল ইসলাম ।

আরবিসি /৩০ মে'২৬/ রোজি

rbcnewsbd.com
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬