মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
১৫ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন
রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট (ফি) নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন, শিশু হাসপাতাল চালু এবং সরকারী হাসপাতালে লাশ পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য নিরসনসহ ৬ দফা দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন পরিবেশ আন্দোলন বাপা।

বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের মাধমে এ দাবি জানানো হয়। এসময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, বাপা রাজশাহী কমিটির সভাপতি সভাপতি  মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, রুলফাউ  নির্বাহী পরিচালক আফজাল হোসেন,  বাপা কোষাধ্যাক্ষ জাহিদ হাসান, গোলাম নবী রনি, বাপা পবার সহ সভাপতি হাসিনুর রহমান, রাবেয়া খাতুন, বাপা পবার সাধারণ সম্পাদক  ইউসুফ আলী চৌধুরি, সাংবাদিক হেলেন খান ও রাশেদা বেগমসহ রক্ষা সংগ্রাম পরিষদের পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। একই স্মারকলিপির অনুপতি অনলিপি রাজশাহী বিভাগীয় কমিশনারসহ প্রতিমন্ত্রী ও সচিব ছাড়াও সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করা হয়।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নির্বাহী সদস্য মো. জামাত খান সাক্ষরিত স্মারকলিপিতে রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যা  সমাধানে করণীয় তুলে ধরা হয়। স্মারকলিপিতে বলা হয়, রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বর্তমানে নানাবিধ গুরুতর সমস্যায় জর্জরিত। যা সাধারণের জীবনমান ও স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে।

স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে রাজশাহীতে কতিপয় বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট হঠাৎ একলাফে দেড় হাজার টাকায় উন্নীত হয়েছে। যা সাধারণ মানুষের সুচিকিৎসা নাগালের বাইরে চলে গেছে। ফলে উত্তর ও দক্ষিণ অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে রাজশাহীতে আসা নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে।

একই স্মারকলিপিতে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, রামেক হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বলা হয়, সরকারী ও বেসরকারী হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর যা রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সুস্থতার পথে বাধা সৃষ্টি করছে। এছাড়া রাজশাহীতে সরকারী হাসপাতালে লাশ পরিবহনে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবি জানানো হয়। স্মারকলিপিতে বলা বলা হয়, রামেক হাসপাতাল ঘিরে লাশ পরিবহনে দীর্ঘদিন একটি অসাধুচক্র অতিরিক্ত অর্থ আদায় করছে যা শোকাহত পরিবারের জন্য অত্যন্ত কষ্টকর ও অমানবিক।

স্মারকলিপিতে রাজশাহীতে নির্মিত বিশেষাষিত শিশু হাসপাতাল অবিলম্বে চালুর দাবি জানানো হয়। বলা হয়, কয়েক বছর আগে শিশু হাসপাতাল নির্মাণ সম্পন্ন হলেও এখনো চালু না হওয়ায় শিশুদের বিশেষায়িত চিকিৎসা সেবা বাধাগ্রস্ত হচ্ছে। স্মারকলিপিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট ফি নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন, হামের টিকাদান কর্মসূচী জোরদার ও গণসচেতনতা বৃদ্ধি, সরকারী হাসপাতালের অবকাঠামো ও জনবল বৃদ্ধির দাবি জানানো হয়।

আরবিসি /১৫ এপ্রিল'২৬/ রোজি

rbcnewsbd.com
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট ২০২৬