মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে রাবির ফার্মেসি বিভাগের পহেলা বৈশাখ উৎযাপন

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
১৪ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে রাবির ফার্মেসি বিভাগের পহেলা বৈশাখ উৎযাপন

স্টাফ রিপোর্টার :, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)র ফার্মেসি বিভাগের উদ্যোগে আনন্দমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৪৩৩ বঙ্গাব্দের পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনে (চতুর্থ বিজ্ঞান ভবন) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই বর্ষবরণ উৎসব পালিত হয়।

এ দিন সকাল ৭:৪৫ মিনিটে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা হয়। র‍্যালিটি ফার্মেসি বিভাগের সামনে থেকে শুরু হয়ে টুকিটাকি চত্বর ও সিরাজী ভবন হয়ে প্যারিস রোড প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে পুনরায় বিজ্ঞান ভবনের সামনে এসে শেষ হয়।

সকালে প্রাতঃরাশ বিতরণের পর সাড়ে ৯টায় আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ফার্মেসি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. শাহনাজ পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ফার্মেসি অ্যাসোসিয়েশন এর ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আব্দুল আলীম আল-বারি ও কোষাধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলাম। আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. গোলাম সাদিক, অধ্যাপক ড. মামুনুর রশীদ প্রমুখসহ বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

শিক্ষার্থীরা জানান, বাঙালির ঐতিহ্যকে ধারণ এবং বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিতেই এমন আয়োজন তাদের। নতুন প্রজন্ম যেন বাঙালির ঐতিহ্য সম্পর্কে জানতে ও ধারণ করতে পারে সে জন্য আয়োজনের নানা কর্মসূচি মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দিতে চান শিক্ষার্থীরা। 

এ দিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুরে উপস্থিত সকলের মাঝে মধ্যাহ্নভোজ বিতরণ করা হয় এবং দুপুর ১টায় উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ এই আয়োজনের সফল সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানকে ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখোর পরিবেশের সৃষ্টি হয়েছে।

আরবিসি /১৪ এপ্রিল'২৬/ রোজি

rbcnewsbd.com
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট ২০২৬