বহুমূখী সেবা নিয়ে রাজশাহীতে যাত্রা শুরু করলো স্বপ্নবিলাস রিয়েল এস্টেট গ্ৰুপ
স্টাফ রিপোর্টার : রাজশাহী থেকে যাত্রা শুরু করলো স্বপ্নবিলাস রিয়েল এস্টেট গ্ৰুপ নামের একটি ল্যান্ড ও ডেভেলপারস প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সকল শেয়ার হোল্ডার ও অংশীজনদের নিয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) নগরীর শহীদ জিয়া শিশু পার্কে দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্বপ্নবিলাস।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বপ্নবিলাস রিয়েল এস্টেটের পরিচালক শাহিন সরকার জানান, রাজশাহী জেলার মোট ৪৭ জন পার্টনার বা বিনিয়োগকারী হিসেবে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। রাজশাহী জেলার বিভিন্নস্থানে ২৬টি প্লট ও ৩টি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ হাতে নিয়েছে এই স্বপ্নবিলাস রিয়েল এস্টেট গ্রুপ।
তিনি আরও বলেন, দেশের যে কোন স্থানের সেবাগ্ৰহীতা কিংবা যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজ নিজ এলাকায় জমি ও ফ্ল্যাট ক্রয় বিক্রয় করার সুযোগ পাবে স্বপ্নবিলাস রিয়েল এস্টেটের মাধ্যমে। এছাড়াও যে কেউ যেকোন পরিমাণ বিনিয়োগের মাধ্যমেও এই প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারবেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মওলানা মো. গোলাম মর্তুজা বলেন, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখাকে স্বপ্ন বলেনা। স্বপ্ন হলো সেটা, যেটা মানুষকে ঘুমাতে দেয়না। দেশের যে কোন ব্যক্তি স্বল্প বা উচ্চ বিনিয়োগের মাধ্যমে স্বপ্নবিলাস রিয়েল এস্টেট গ্ৰুপের একজন অংশীদার হতে পারবে।
অতিথি নজরুল ইসলাম বলেন, আমি আজ এখানে এসেছি প্রায় শূণ্য হাতে। আমার সততা আর ছোট্ট বিনিয়োগ একসময় বিশাল আকৃতিতে পরিণত হবে বলেই আমি আশা করছি।
এ সময় অন্যান্য অংশীদাররা বলেন, অদূর ভবিষ্যতে ব্যবসার পরিধি বৃদ্ধির লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বিনিয়োগ করার উদ্যোগ গ্ৰহণ করেছে প্রতিষ্ঠানটির পরিচালক শাহিন সরকার। সমস্ত দেশব্যাপী রয়েছে প্রতিষ্ঠানটির প্রতিনিধি রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় করা হয়েছে রাজশাহী নগরীর উপকন্ঠ পবা থানাধীন নওহাটা এলাকায়।
এ সময় উপস্থিত ছিলেন, এডভোকেট হায়দার আলী, জসীম, নজরুল ইসলাম, কন্টেন্ট ক্রিয়েটর সাকিব, এস এ আলম আপন, আলগমীর প্রমূখসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পার্টনার ও অন্যান্য অংশীজন।
এ সময় আগত অতিথিদের মাঝে সম্মানসূচক ৩০টি ক্রেস্ট ও ৪০০ জন অতিথি এবং অংশগ্ৰহণকারীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেডেল প্রদান করা হয়।
পরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি হয়।
আরবিসি/২৬ মার্চ'২৬/ রোজি