সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সোমবার, ১৭ আগস্ট ২০২৬

রাকসুর জিএস আ/হতের প্রতিবাদে সড়ক অবরোধ করে রাজশাহীতে বিক্ষোভ

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
রাকসুর জিএস আ/হতের প্রতিবাদে সড়ক অবরোধ করে রাজশাহীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তালাইমারি মোড়ে শুরু হওয়া বিক্ষোভে আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন, ফলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।

বিক্ষোভকারীরা শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি ও রাকসুর জিএসের ওপর হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা পুলিশি দুর্ব্যবহার এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন এবং দ্রুত বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

সমাবেশে বক্তব্য দেন বিলুপ্ত এনসিপি রাজশাহী মহানগরের সদস্য সচিব আতিকুর রহমান রুমন, অব্যাহতি পাওয়া মহানগর যুবশক্তির যুগ্ম সদস্য সচিব সোয়াইব আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর প্রতিনিধিরাও মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে শেষ করেন।

rbcnewsbd.com
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট ২০২৬