বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রাজশাহীতে বিজিবির অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
১৪ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
রাজশাহীতে বিজিবির অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর কাটাখালীতে অভিযান চালিয়ে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কাটাখালী থানাধীন মিডিলচর নদীর পাড় এলাকায় এ অভিযান চালানো হয়।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তালাইমারী বিওপির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আশপাশে কাউকে না পেয়ে তল্লাশি শুরু করেন বিজিবি সদস্যরা। একপর্যায়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা কয়েকটি কার্টন থেকে ১২ বোতল ম্যাজিক মোমেন্টস, ১১ বোতল ম্যাকডোয়েলস, ৩৫ বোতল ইম্পেরিয়াল ব্লু ও ৭ বোতল রয়্যাল স্ট্যাগ ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসব মদ মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে।

জব্দ করা মদ কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালান, মাদকদ্রব্য পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

rbcnewsbd.com
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬