রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
ডিজিটাল নিরাপত্তায় সচেতন হওয়ার আহ্বান

রাজশাহীতে নারী অধিকারকর্মীদের সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষাবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
রাজশাহীতে নারী অধিকারকর্মীদের সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষাবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছোটন সরদার, রাজশাহী : নারী অধিকারকর্মীদের ডিজিটাল নিরাপত্তা জোরদার, ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং সাইবার ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বাড়াতে রাজশাহীতে সাইবার নিরাপত্তা সচেতনতা ও তথ্য সুরক্ষা নির্দেশিকাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী নগরের চন্দ্রিমা থানাধীন মুশরুইল সাধু পিটারের ধর্মপল্লীতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ‘আন্তঃপ্রজন্মভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলনের শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় কর্মসূচিটির আয়োজন করে রাজশাহী কোয়ালিশন।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী কোয়ালিশনের লিড অ্যাডভোকেট সৈয়দা শামসুন্নাহার মুক্তি। প্রধান আলোচক ছিলেন কোয়ালিশনের সদস্য অধ্যাপক ড. মোবাররা সিদ্দিকা। এ সময় বক্তব্য দেন রাজশাহী কোয়ালিশনের মেন্টর প্রমিলা কিস্কু, সদস্য আলিমা খাতুন লিমা, জুলফিকার আলী হায়দার, ছোটন সরদার ও সিস্টার সরলা।

কর্মশালায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার জগতে নানা ধরনের ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে নারী অধিকারকর্মীরা অনলাইন হয়রানি, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক, ব্যক্তিগত তথ্য চুরি, পরিচয় জালিয়াতি এবং ব্যক্তিগত ছবি ও তথ্যের অপব্যবহারের মতো ঝুঁকির মুখে পড়তে পারেন। এসব ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন জরুরি।

বক্তারা আরও বলেন, নারী অধিকারকর্মীদের মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে অনেক সময় সংবেদনশীল তথ্য, ব্যক্তিগত যোগাযোগের বিবরণ, ছবি ও গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ এবং ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করতে হয়। অসতর্কতার কারণে এসব তথ্য অনিরাপদ হয়ে পড়লে শুধু সংশ্লিষ্ট কর্মীই নন, তাঁদের সঙ্গে যুক্ত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।

প্রশিক্ষণে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু, সন্দেহজনক লিংক ও বার্তা শনাক্ত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের গোপনীয়তা সেটিংস যথাযথভাবে ব্যবহারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি ও তথ্য নিরাপদে সংরক্ষণ এবং অনলাইন প্রতারণা থেকে সুরক্ষিত থাকার ব্যবহারিক পদ্ধতিও তুলে ধরা হয়।

বক্তারা উল্লেখ করেন, সাইবার নিরাপত্তা এখন কেবল প্রযুক্তিগত বিষয় নয়, বরং ব্যক্তি, সংগঠন ও সামাজিক আন্দোলনের নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। বিশেষ করে নারী অধিকারকর্মীদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ, পারস্পরিক সহযোগিতা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা ডিজিটাল নিরাপত্তার বিভিন্ন ঝুঁকি, সেগুলো প্রতিরোধের উপায় এবং তথ্য সুরক্ষার বাস্তব কৌশল নিয়ে আলোচনা করেন। এ ধরনের প্রশিক্ষণ নারী অধিকারকর্মীদের নিরাপদে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাঁদের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুরক্ষিত করতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।

rbcnewsbd.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬