শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীর মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখম করল ছেলে

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
রাজশাহীর মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখম করল ছেলে

স্টাফ রিপোর্টার : ‎রাজশাহীর মোহনপুরে জান্নাতুন (৫৫) নামে এক নারীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে আমিনুল ইসলাম (৩২)-এর বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে তাঁর বাবা মুজিব সরদারকেও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুন ওই গ্রামের মুজিব সরদারের স্ত্রী।

‎স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম মাদকসেবী ছিল। মাদক সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়াতেন। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা তাঁকে নিয়ন্ত্রণের চেষ্টা করেও বহুবার ব্যর্থ হয়।

‎এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১টার দিকে আমিনুল হাসুয়া দিয়ে তাঁর মা জান্নাতুনকে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

‎এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুল তাঁর বাবা মুজিব সরদারকেও হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

‎ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আমিনুল ইসলামকে আটক করে মোহনপুর থানা পুলিশ।

‎এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলামকে মোহনপুর থানা পুলিশ আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

rbcnewsbd.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬