রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬

বজ্রপাত প্রতিরোধে রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
২৯ আগস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
বজ্রপাত প্রতিরোধে রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

স্টাফ রিপোর্টার : ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ চত্বরে তালগাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম (এনবিসিএফ) এবং সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সারাদেশে এক লাখ তালগাছের চারা রোপণের উদ্যোগের অংশ হিসেবে রাজশাহীতে এক হাজার চারা রোপণ করা হবে।

কর্মসূচির আওতায় রাজশাহীর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ পদ্মার পাড়ের বিভিন্ন এলাকায় এসব তালগাছের চারা রোপণ করা হবে।

এ সময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে তালগাছের চারা তুলে দেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মহম্মদ ওয়াসি পারভেজ, সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল ওয়াহাব, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বি কে দাম এবং রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আমীরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খোন্দকার মো. ফয়সাল আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এক লাখ তালগাছের চারা রোপণ কর্মসূচির প্রধান সমন্বয়কারী এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

আয়োজকরা জানান, তালগাছ বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।

rbcnewsbd.com
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট ২০২৬