শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজশাহীতে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ওয়ারলেসসহ দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
২৮ আগস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
রাজশাহীতে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ওয়ারলেসসহ দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র (হাসুয়া) তিনটি মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এর মধ্যে একটি মোবাইল ফোনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মনোগ্রাম ব্যবহার এবং পুলিশ পরিচয় ব্যবহারের তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে বোয়ালিয়া থানাধীন কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার এস এম এহসান উদ্দিন বাদশার ছেলে ও বর্তমানে শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকার বাসিন্দা এস এম হাসান মুক্তাদির কিউট (২৩) এবং বোয়ালিয়া থানার কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. সিফাজ হোসেন (২৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তার এস এম হাসান মুক্তাদির কিউটের কাছ থেকে লোহার বাটযুক্ত ৩১ ইঞ্চি লম্বা একটি হাসুয়া, একটি ওয়্যারলেস সদৃশ মোবাইল ফোন ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপর গ্রেপ্তার মো. সিফাজ হোসেনের কাছ থেকে কাঠের বাটযুক্ত ২৬ ইঞ্চি লম্বা একটি হাসুয়া ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থানের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া হাসান মুক্তাদির কিউটের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনটি যাচাই করে তাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মনোগ্রাম ব্যবহার এবং একটি মোবাইল নম্বর ‘হোয়াটসঅ্যাপ’ নামে সংরক্ষিত থাকার তথ্য পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হাসান মুক্তাদির কিউটের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় পেনাল কোডের ধারায় সাতটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। অপরদিকে সিফাজ হোসেনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় পেনাল কোডের ধারায় একটি এবং রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

আরএমপির পক্ষ থেকে জানানো হয়, হাসান মুক্তাদির কিউটের কাছ থেকে উদ্ধার করা ওয়্যারলেস সদৃশ মোবাইল ফোন ব্যবহার করে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটনের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সরকারি কর্মচারী না হয়েও সরকারি প্রতিষ্ঠানের মনোগ্রাম ব্যবহার এবং ওয়্যারলেস সদৃশ মোবাইল ফোনের মাধ্যমে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করার অভিযোগে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

এ ধরনের অপরাধ থেকে সতর্ক থাকতে এবং সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে রাজশাহী মহানগরবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।

rbcnewsbd.com
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট ২০২৬