শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬

রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী জাপানি ব্যাবসায়ীরা

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
২০ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী জাপানি ব্যাবসায়ীরা

স্টাফ রিপোর্টার : রাজশাহী থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন জাপানের ব্যবসায়ী প্রতিনিধিরা। এ উপলক্ষে রাজশাহীর সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, তথ্যপ্রযুক্তি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়েছে। শনিবার (২০ জুন) সিটি করপোরেশনের নগর ভবনে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে জাপানের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উভয়পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় প্রশাসক রিটন বলেন, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ের অনুমোদন এবং প্রচলিত আইন-বিধি অনুসরণ করে রাজশাহীর উন্নয়নে জাপানের সঙ্গে যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাপানি প্রতিনিধিরা জানান, জাপানে বিভিন্ন খাতে দক্ষ কর্মীর চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে রাজশাহী থেকে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি তারা ইতিবাচকভাবে বিবেচনা করছেন। পাশাপাশি রাজশাহী সিটির সঙ্গে জাপানের দুটি শহরের ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

সাক্ষাৎ শেষে জাপানি প্রতিনিধি দলকে নগর ভবনের কল সেন্টার ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার ঘুরে দেখান রাসিক প্রশাসক রিটন। 

জাপানি প্রতিনিধি দলে ছিলেন, জাপান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওয়ামোতো ইয়াসুহিরো, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইউতা শিগেমোরি, সান-সান গ্লোবাল এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা হিদেকি সাকাকিবারা, ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিকের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হ্যান্ডসন ল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সেইজি ইশিমোতো এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ।

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরবিসি /২০ জুন'২৬/ রোজি

rbcnewsbd.com
শনিবার, ২০ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: শনিবার, ২০ জুন ২০২৬