শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

রাজশাহীর বাগমারায় বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ পূর্তি ডিসেম্বরে, চলছে নিবন্ধন

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
০৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
রাজশাহীর বাগমারায় বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ পূর্তি ডিসেম্বরে, চলছে নিবন্ধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী: শত বছরের গৌরব, ঐতিহ্য আর শৈশব-কৈশোরের স্মৃতিকে এক সুতোয় গাঁথতে প্রস্তুত রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামী ডিসেম্বর ২০২৬-এ প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘শতবর্ষ পূর্তি উৎসব-২০২৬’। এ উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম চলছে।

‘কৈশোরের ঐ স্মৃতির টানে, এসো মিলি—বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ উৎসব ঘিরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। শত বছরের পথচলার স্মৃতি রোমন্থন, পুরোনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলন এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস উদযাপনের মধ্য দিয়ে উৎসবটি মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকেরা।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, উৎসবকে সফল ও অংশগ্রহণমূলক করতে অনলাইন ও অফলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত নিবন্ধন করা যাবে। প্রতিষ্ঠানের সব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষককে শতবর্ষ পূর্তির এই ঐতিহাসিক আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গভর্নিং বডি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবের লক্ষ্য প্রতিষ্ঠানের শত বছরের গৌরবময় ঐতিহ্য সংরক্ষণ, স্মারক প্রকাশনা, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি জোরদার করা এবং প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করা।

উৎসবের বিস্তারিত তথ্য ও অনলাইন নিবন্ধনের জন্য চালু করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.birkutshaabinash.com। এ ছাড়া নিবন্ধন ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৩০০-৭৮৮৫৮০, ০১৭১২-৪৮০৫২ ও ০১৭১৪-৩৩৮৭৯৫ নম্বরে।

শত বছরের স্মৃতি, বন্ধুত্ব ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আয়োজকেরা আশা করছেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শতবর্ষ পূর্তি উৎসব হয়ে উঠবে প্রতিষ্ঠানের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়।

rbcnewsbd.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬