সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ‘হেলদি হার্ট, হেলদি কিডনিজ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ‘হেলদি হার্ট, হেলদি কিডনিজ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হৃদযন্ত্র ও কিডনির সুস্থতা নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজশাহীতে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও জনসাধারণ নিয়ে 'হেলদি হার্ট, হেলদি কিডনিজ' শীর্ষক স্বাস্থ্যবিষয়ক এক ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবং অ্যাস্টার ডিএম কোয়ালিটি কেয়ারের সহযোগিতায় এ সেশন অনুষ্ঠিত হয়।

‘হেলদি হার্ট, হেলদি কিডনিজ’ শীর্ষক এ আয়োজনে হৃদযন্ত্র ও কিডনি সুস্থ রাখার উপায়, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের নানা গুরুত্বের কথা তুলে ধরে আলোচনা করা হয়। বিশেষ করে ব্যবসায়ী নেতাদের মধ্যে রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে ভারত থেকে আগত বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন অ্যাস্টার ইনস্টিটিউট অব রেনাল ট্রান্সপ্লান্টেশনের প্রোগ্রাম ডিরেক্টর ডা. সুন্দর শংকরন এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও লিড কনসালট্যান্ট ডা. নবীন চন্দ্র জি এস।

আয়োজনটির প্রতিপাদ্য ছিল, ‘স্বাস্থ্যকর ভবিষ্যৎ—প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা’।

এ আয়োজনের সভাপতিত্ব করেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী। 

এ সময় ভারত থেকে আগত ডাক্তাররা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতায় শরীরচর্চা ও স্বাস্থ্যকর খাবারের প্রতি অধিক গুরুত্বারোপ করে আলোচনা করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামসুর রহমান শান্তন, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. জিয়াউদ্দিন আহমেদ, পরিচালক গোলাম সাকলাইন ইকো, রেজাউল করিম, শাহ মো: মইনুল হকসহ অ্যাস্টার ডিএম কোয়ালিটি কেয়ার এর ইন্টারন্যাশনাল হেড অর্পন চ্যাটার্জি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জি. আরিফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন অ্যাস্টার ডিএম কোয়ালিটি কেয়ার বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত এস এইচ শুভ ছাড়াও রাজশাহীর বিভিন্ন ব্যবসায়ী সমিতির নের্তৃবৃন্দ।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে হৃদরোগ ও কিডনির রোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়বে এবং মানুষ সময়মতো স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিতে উৎসাহিত হবে।

rbcnewsbd.com
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর ২০২৬