মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
০৫ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

স্বাগতিক বাংলাদেশসহ ১০টি দেশের শতাধিক খেলোয়াড় এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলো হলো ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা দেশি-বিদেশি খেলোয়াড়দের রাজশাহীতে স্বাগত জানান। তাঁরা বলেন, আন্তর্জাতিক এ টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তৈরি করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। তিনি বলেন, রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট আয়োজন মর্যাদার বিষয়। এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সাহস তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান বলেন, আন্তর্জাতিক এ টুর্নামেন্টের সঙ্গে যুক্ত সবাইকে মহানগরবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। টুর্নামেন্টে অংশ নেওয়া দেশি-বিদেশি খেলোয়াড়দের যেকোনো প্রয়োজন ও সমস্যায় সিটি করপোরেশন পাশে থাকবে।

বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন বলেন, রাজশাহী টেনিস কমপ্লেক্স দীর্ঘদিন ধরে সফলভাবে এ টুর্নামেন্ট আয়োজন করে আসছে। বিদেশি খেলোয়াড় ও তাঁদের অভিভাবকদের স্বাগত জানিয়ে তিনি বাংলাদেশি খেলোয়াড়দের আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে সরাসরি খেলার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি জানান, টুর্নামেন্ট রেফারি জয় মুখার্জী প্রায় ১০ বছর ধরে এ টুর্নামেন্টের সঙ্গে যুক্ত। এ সময় তাঁকে কেক কেটে অভিনন্দন জানানো হয়।

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ একটি সুযোগ। বিভিন্ন দেশের খেলোয়াড়দের অংশগ্রহণের ফলে তাঁরা অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, রাজশাহীতে এত বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন আনন্দের বিষয়। বিভিন্ন দেশের খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টটি সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেটের বক্তব্যেও টুর্নামেন্টের সফলতা কামনা করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী টেনিস কমপ্লেক্সের এ্যাডহক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. ফয়জুল কবির এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ। স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু।

এ সময় রাজশাহী টেনিস কমপ্লেক্সের এ্যাডহক কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, টুর্নামেন্টের মিডিয়া কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা মামুন, সদস্য সবুর আলী, টেনিস কমপ্লেক্সের কর্মকর্তা, খেলোয়াড়, কোচ, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, ৫ থেকে ১০ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এতে বালক ও বালিকা এককে ৩২ জন করে এবং দ্বৈত ইভেন্টে ১৬টি করে ড্র থাকবে।

বালকদের মধ্যে থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল এবং বালিকাদের মধ্যে ভারতের শেখ শাজফা শীর্ষ র‌্যাংকিংয়ের খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন। এবারের আসরে রাজশাহীর পাঁচজন খেলোয়াড় অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রাকিন রহমান ও বকুল আলী মেইন ড্রয়ে খেলবেন।

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জী টুর্নামেন্ট রেফারির দায়িত্ব পালন করছেন। আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে দেশের তরুণ খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা যাচাইয়ের সুযোগ পাবেন।

rbcnewsbd.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: সোমবার, ০৫ অক্টোবর ২০২৬