বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
 বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬

ঢাকায় ৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা: ডিএমপি কমিশনার

আইকন
আরবিসি নিউজ
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ঢাকায় ৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা: ডিএমপি কমিশনার

আরবিসি ডেস্ক : ঢাকা মহানগরীতে ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, ‘এই কেন্দ্রগুলোতে সাতজন করে পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া থাকবে বডি ক্যামেরা।’

আজ সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মো. সাজ্জাত আলী বলেন, ডিএমপিতে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১৬১৪টি। এই কেন্দ্রগুলোতে চারজন করে পুলিশ সদস্য থাকবে। ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

নির্বাচন উপলক্ষে ডিএমপির ২৫ হাজার সদস্যের নির্বাচনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান শেখ মো. সাজ্জাত আলী। তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।