মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন

আরবিসি ডেস্ক : চুয়াল্লিশতম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের প্রায় সাত মাস পর এই নিয়োগ আদেশ দেওয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে বৃহস্পতিবার নিয়োগ আদেশ জারি করা হয়, যা শুক্রবার প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে ৯ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ অন্যান্য ক্যাডারে নিয়োগ পেয়েছেন নির্বাচিত কর্মকর্তারা।

নিয়োগপ্রাপ্তদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে ভিন্ন কোনো নির্দেশনা না পেলে ওই তারিখেই সংশ্লিষ্ট দপ্তরে যোগদান করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে অনিচ্ছুক বলে গণ্য হবেন এবং তাঁর নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে এমন শর্তও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, প্রয়োজন অনুযায়ী এই নিয়োগ আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলেও জানানো হয়েছে।

এর আগে গত বছরের ৩০ জুন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে। তখন বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি।

rbcnewsbd.com
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট ২০২৬